এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পচা ও বাসি খাবারের হদিশ দাসপুরের নামী রেস্টুরেন্টে

Published on: January 15, 2022 । 9:53 PM

সুইটি রায় ও সৌমি নাগ দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে পচা ও বাসি খাবারের হদিশ মিলল দাসপুরের নামী রেস্টুরেন্ট গণেশ টি হাউসে। আজ ১৫ জানুয়ারি শনিবার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক অরুণাভ দে ওই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বেশ কিছু পরিমাণ বাসি ও পচা রান্না করা খাদ্যদ্রব্যসহ বাসি কাঁচা মাংসও উদ্ধার করেন। অরুণাভবাবু বলেন, শুধু বাসি খাবার পরিবেশনই নয়, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে খাবার তৈরি করা হয়। শুধু তাই নয়, রাঁধুনিরা কেউই ব্যক্তিগত ন্যূনতম স্বাস্থ্যবিধিটুকুও মেনে তো চলেনই না বরং অত্যন্ত অপরিষ্কার। তার ওপর করোনাবিধির তো কোনও বালাই নেই। রেস্টুরেন্টের মালিককে সাবধান করার সাথে সাথে আগামী সোমবার রেস্টুরেন্টের সমস্ত বৈধ কাগজপত্র খাদ্য সুরক্ষা দপ্তরে জমা করার কথা বলা হয়েছে। অরুণাভবাবু আরও জানিয়েছেন, তাঁরা মহকুমার সমস্ত খাবারের দোকানের সঠিক লাইসেন্সের দিকে জোর দিচ্ছেন। তাই যে সমস্ত দোকানদাররা এ বিষয়ে সহযোগিতা না করবে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতেই হবে।

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি