এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চোলাই মদ রুখতে ঘাটালের খড়কপুরে মহিলাদের অভিযান:ব্যর্থ প্রশাসন?

Published on: October 18, 2021 । 11:37 PM

কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল:  মদের রমরমা কারবারে অতিষ্ট হয়ে পড়েছে গ্রামবাসীরা। ঘাটাল থানার খড়কপুরের মহিলাদের একটি টিম একজোট হয়ে চোলাই কারবারিদের তুলে দিলেন পুলিশের হাতে নাতে। বহুদিন যাবৎ চোলাই মদের রমরমা কারবার চলছিল এই এলাকায়। চোলাই মদের হোম ডেলিভারির ব্যবস্থাও নাকি ছিল।

ফলত গ্রামের সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছিল, কমবয়সী ছেলেরাও নতুন করে নেশাগ্রস্ত হতে শুরু হচ্ছিল।নতুন প্রজন্ম ধ্বংস পথে,ঘরে ঘরে কান পাতলে স্ত্রীদের কান্নার আওয়াজ ভেসে আসত। আজ সেই মহিলারাই একজোট হয়ে ফিডিং সেন্টার থেকে বেরার ঘাট সংলগ্ন চোলাই মদের কারবারিদের ঘিরে ধরেন ও আটক করে রেখে শেষে পুলিশের হাতে তুলে দেন রমা মাইতি।তনুশ্রী সামন্ত সহ অন্যান্য মহিলারা জানান মদের কারবার উচ্ছেদ করতে বারে বারে অভিযান চালানো হবে।স্বাভাবিকভাবেই খুশি এলাকার সর্বস্তরের মানুষ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও