এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন হল

Published on: March 18, 2024 । 7:24 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের ৫১ তম প্রতিষ্ঠা বর্ষ উদযাপিত হল। একই সঙ্গে বার অ্যাসোসিয়েশনের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন হল। ওই বার অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর ঘোষ বলেন, আজ ১৮ মার্চ প্রায় পঞ্চাশজন আইনজীবীর উপস্থিতিতে, উৎসাহ ও উদ্দীপনায় বার কক্ষেই অনাড়ম্বরভাবে কেক কেটে দিনটি পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক অ্যান্ড সেশন জজ ময়ূখ মুখোপাধ্যায়, সিনিয়র ডিভিশন সিভিল জজ শৈবাল দত্ত, জুনিয়র ডিভিশন সিভিল জজ উন্নীষ দত্ত, অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত সরকার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেবজিৎ বিশ্বাস প্রমুখ। বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী সমীর ঘোষ কেক কেটে বারের জন্মদিন উদযাপন করেন ও ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন। দুপুরে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি