এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অপারেশনের জন্য দলের অসহায় কর্মীর পাশে দাঁড়ালেন ঘাটালের বিধায়ক

Published on: September 15, 2020 । 10:47 PM

অরুণাভ বেরা: বলা মাত্রই দলের অসহায় এক কর্মীর পাশে দাঁড়ালেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই। দুর্ঘটনায় শারীরিক সমস্যায় পড়েছেন বাপি মণ্ডল নামে এক তৃণমূল কর্মী। ওই কর্মীর বাড়ি ঘাটালের রানীর বাজারে। একদিকে শারীরিক সমস্যা, তার ওপর লকডাউনের জেরে বাপিবাবুর পরিবার প্রায় নিঃস্ব বলা যেতে পারে। কাজ না থাকায় কোনও উপার্জন নেই পরিবারটির। অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিল পরিবারের সদস্যরা। এদিকে কয়েকদিনের মধ্যে বাপিবাবুর মুখে একটি জরুরি অপারেশনের প্রয়োজন। এই অবস্থায় তারা ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইয়ের দ্বারস্থ হন। শোনা মাত্রই শঙ্করবাবু পরিবারটির পাশে দাঁড়ান। আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার তৃণমূল ব্লক পার্টি অফিস থেকে ওই পরিবারের হাতে অপারেশনের জন্য নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দিয়ে সহায়তা করেন বিধায়ক।এই সহায়তা পেয়ে ওই পরিবারটি উপকৃত বলে জানিয়েছেন।

বাবলু মান্না

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও