এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে সাংসদ প্রতিনিধি ও সভাপতির বাড়িতে হামলার অভিযোগ খোদ তৃণমূলের বিরুদ্ধেই

Published on: April 17, 2020 । 2:31 PM

নিজস্ব সংবাদাতা: আজ ১৭ এপ্রিল দুপুরে ঘাটালের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না ও ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা মান্নার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল খোদ তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে ফোন মারফৎ হস্তক্ষেপ করতে হয় বলে জানা গিয়েছে। রামবাবু সস্ত্রীক  কুশপাতার ১৭ নম্বর ওয়ার্ডে জিএফসি হাসপাতালের সামনে নিজের বাড়িতে থাকেন। রামপদ মান্না বলেন, আজ দুপুরে আমি ভাত খাচ্ছি সেই সময় বিধায়ক শংকর দোলই ২০ জনের একটি বাহিনী আমার বাড়িতে পাঠিয়ে হামলা চালান। আমাকে গালিগালাজ দিতে শুরু করে। সেই মুহূর্তেই তৃণমূলের দলীয় কার্যালয়ে যাওয়ার জন্য হুমকি দেয়। কেন এবং কীসের জন্য ওই হামলা চালানো হয় বুঝতে পারিনি। রূপাদেবী ও রামপদবাবুর বাড়িতে যে বেশ কয়েকজনকে পাঠানো  হয়েছিল তা স্বীকার করেছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি। তিনি বলেন, ঘটনাটা  কেন  ঘটল তা খোঁজ নিয়ে বলতে হবে। ঘাটালের বিধায়ক শংকর দোলই বলেন, আমি দুপুরে বাড়িতেই রয়েছি। আমি কাউকে রামপদবাবুদের  বাড়ি পাঠাইনি। তবে যেটুকু শুনলাম, আজ ঘাটাল হাসপাতালের রোগীর বাড়ির লোকেদের খাবার দেওয়ার জন্য একটি সংস্থা ব্যানার টাঙিয়ে খাবার বিলি করছিল। বিভিন্ন সংস্থা হাসপাতালের রোগীর বাড়ির লোকেদের জন্য খাবার দিলেও    খাবার পরিবেশনের দায়িত্বে থাকেন আমাদের দলের কিছু কর্মী। আজও তাঁরা সহযোগিতা করার জন্য যথা সময়ে  গেলেও তাঁদেরকে পরিবেশন করতে দেওয়া হয়নি। কেন তাঁদের এই ভাবে অপমান করা হল সেটা জানার জন্যই হয়তো কিছু কর্মী রামবাবুর বাড়ি গেলেও যেতে পারেন বলে অনুমান করছি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

বইয়ের টানে স্কুলে স্কুলে লাইব্রেরি ও রিডিং কর্নার, পড়ুয়াদের জন্য স্কুলে স্কুলে নতুন নির্দেশিকা

নাবালকের হাতে স্টিয়ারিংয়ের পরিণতি, রাস্তা ছেড়ে পুকুরে নামল চারচাকা

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা