এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের মহকুমার প্রশাসনের ‘পাঠশালায়’ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুফল মিলবে

Published on: September 5, 2021 । 4:50 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: করোনা পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ। তাই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ অনলাইন ক্লাসের ব্যবস্থা করল ঘাটালের মহকুমা প্রশাসন। বাড়িতে বসেই পরীক্ষার্থীরা যাতে শিক্ষক-শিক্ষিকাদের বিষয়ভিত্তিক ভিডিও ক্লাস অনুসরণ করতে পারে সেই উদ্দেশ্যেই আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন ‘ঘাটালের পাঠশালা’ নামে একটি ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল। যেখান থেকে অনলাইনের মাধ্যমে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা তাদের বিষয়ভিত্তিক পাঠ পড়তে পারবে। পরবর্তীকালে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই ব্যবস্থা চালু করার কথা চিন্তাভাবনা চলছে। মহকুমা শাসক বলেন, আজ ৫ সেপ্টেম্বর ঘাটালের পাঠশালায়ে যে সমস্ত ভিডিওগুলি  এর নিন্মলিখিত ক্লাসগুলি আপলোড করা হয়েছে। ছাত্রছাত্রীদের কাছে এই মেসেজটি পাঠিয়ে দিন। নীচের লিঙ্কগুলিতে ক্লিক করে ক্লাসগুলি দেখা যাবে।
•১৮৫৭ সালের মহাবিদ্রোহ: দশম শ্রেণি চতুর্থ অধ্যায় [সুগত রায়, দাসপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়] https://youtu.be/3xgY8X-irYc
•মেন্ডেলের দ্বিসঙ্কর পরীক্ষা: দশম শ্রেণি জীবন বিজ্ঞান [সমরেশ সামন্ত, পান্না ভারতরত্ন বিদ্যামন্দির]  https://youtu.be/YcQ5GS08aJA
•একক -পৃথিবীর বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ দশম শ্রেণির ভূগোল  [শোভন মন্ডল, দন্ডিপুর বিদ্যামন্দির]
https://youtu.be/c0USDed0hsQ
•একক- আলো ,উপএকক -উত্তল লেন্সের সামনে বস্তুর বিভিন্ন অবস্থানে উৎপন্ন প্রতিবিম্বের গঠন ও প্রকৃতি চিত্র অংকন দশম শ্রেণির ভৌত বিজ্ঞান  [অরুণকুমার শাসমল, দন্ডিপুর মন্মথ হাজরা বিদ্যামন্দির]
 https://youtu.be/FXQqR9plbIc
•Class -X English Lesson – 2 Poem – Fable [Chiranjib Das, Assistant Teacher, English, জয়নগর ঠাকুরদাস বিদ্যাভবন]
https://youtu.be/_XimWrPL-A4
•একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ – দশম শ্রেণিরগণিত  [নিমাই সামন্ত  রথীপুর বরদা বাণীপীঠ]
https://youtu.be/5kkDuT195co
•আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের নামকরণের উপর আলোচনা [সৌরভ সরকার , কিসমত দীর্ঘগ্রাম উচ্চবিদ্যালয়]
https://youtu.be/PkA_FVoGtus
অন্যদিকে মহাকুমার শাসকের কার্যালয়ে আজকের এই বিশেষ দিনটি উপলক্ষে শিক্ষক দিবস উপলক্ষে ঘাটাল মহকুমার শিক্ষক-শিক্ষিকা এবং মহকুমা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজকের আয়োজিত রক্তদান শিবিরে ৪৫ জন রক্তদান করেছেন,যার মধ্যে ১০ জন মহিলা রক্তদাতা ছিলেন। রক্তদাতাদের মাস্ক ও স্যানিটাইজার দিয়ে স্বাগত জানানো হয়েছে। কোভিড বিধিকে মান্যতা দিয়েই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও