এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ক্যানসার আক্রান্তদের জন্য ঘাটালের যুবতীর ন্যাড়া হয়ে চুল দান

Published on: July 1, 2021 । 10:38 AM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য দীর্ঘ দিন থেকে অতি যত্নে বড় করা নিজের মাথার চুল উৎসর্গ করলেন ঘাটালের এক যুবতী। অবিশ্বাস্য হলেও সত্যি! এভাবেই জার্নালিজমের স্নাতোকোত্তরের ছাত্রী তথা ঘাটাল থানার রত্নেশ্বর বাটী গ্রামের বাসিন্দা সঙ্গীতা ঘোড়ই নিজের কোমর ছুঁই ছুঁই চুল দান করলেন ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য। এবং গত কাল ৩০ জুন একেবারে ন্যাড়া হয়ে মাথা কামিয়ে সমস্ত চুলটাই দান করলেন বছর বাইশের সঙ্গীতা।
সঙ্গীতা জানালেন, তার বাবা তাকে সবসময় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। বাবার কথাতেই অনুপ্রাণিত হয়ে নিম্নবিত্ত পরিবারের মেয়ে সঙ্গীতা কখনও তার সামর্থ্য অনুযায়ী ফুটপাত বাসীদের তুলে দিয়েছেন খাবার, তুলে দিয়েছেন কম্বল। আর এবার দান করলেন পুরো মাথার চুল।
তবে এভাবে মুন্ডিত মস্তক হয়ে মাথা কামানো একজন নারীর পক্ষে খুব কঠিন সিদ্ধান্তের বিষয়। গ্রামের মেয়ে বৌরা হাসাহাসি করলেও সঙ্গীতা জানিয়েছেন, তাকে দেখে যদি আর পাঁচটা মেয়ে চুল দান করে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ায় তবেই তার চুল দানের সার্থকতা।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।