এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্কুলের পাশে চোলাইয়ের ঠেক, আবগারি দপ্তরের হানায় বাজেয়াপ্ত চোলাই

Published on: March 3, 2023 । 9:09 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ,ঘাটাল:আবগারি দপ্তরের হঠাৎ হানায় বাজেয়াপ্ত করা হল ৯০ লিটার চোলাই। তবে চোলাই কারবারের সঙ্গে যুক্ত কাউকে আটক করা যায়নি, তার আগেই তারা পলাতক। ঘটনা দাসপুর থানার সোনামুইতে।
অভিযোগ ছিল, বহুদিন ধরেই ঘাটাল-পাঁশকুড়া রাস্তার পাশে সোনামুইতে রমরমিয়ে চোলাই মদের কারবার চলছে। সোনামুই হাইস্কুল ও প্রাইমারি স্কুলের ১০০ মিটারের মধ্যেই এই চোলাইয়ের ঠেকগুলি। এলাকার মানুষেরা বিষয়টি নিয়ে গ্ৰাম পঞ্চায়েত অফিস থেকে থানা সব জায়গাতেই জানিয়েছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি।
আবগারি দপ্তরের ঘাটাল রেঞ্জের ডেপুটি কালেকটর সুপ্রজিৎ হীরা বলেন, আমরা গোপন সূত্রে খবর পেয়ে আজ শুক্রবার সন্ধ্যে নাগাদ রাস্তার ধারের ওই ঠেকগুলিতে হঠাৎ হানা দিই। বাজেয়াপ্ত করা হয় প্রায় ৯০ লিটার চোলাই মদ। বাজেয়াপ্ত করার পর সেগুলিকে নষ্ট করে দেওয়া হয়। তবে চোলাই পাচারকারীরা পলাতক। চোলাই পাচারের সঙ্গে কারা যুক্ত রয়েছে তা নিয়ে আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ