এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মানসিক অবসাদের কারণেই কী আত্মহত্যা করলেন ঘাটালের গৃহবধূ?

Published on: April 11, 2023 । 8:44 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: শ্বশুরবাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার গৃহবধূর। মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা বলে পুলিশের প্রাথমিক অনুমান। ঘটনা ঘাটাল থানার লছিপুরের। মৃত গৃহবধূর নাম রূপালি বাগ (৪৬)। বাড়ি ওই এলাকাতেই। পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার ওই গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা যাচ্ছে, রূপালি দীর্ঘদিন ধরেই মানসিক রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। রূপালির দুই মেয়েও রয়েছে। পেশায় শিক্ষক গৃহবধূর স্বামী স্বদেশ বাগ জানান, মানত থাকার কারণে গতকাল শিবের ভক্ত হওয়ার জন্য গ্ৰামের শিব মন্দিরে যাই। স্ত্রী মন্দিরে যাওয়ার জন্য নিষেধও করে। কিন্তু স্বদেশবাবু সেই বারণ শোনেনি। আজ মঙ্গলবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে রূপালি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে অনুমান পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। যদিও এই ঘটনায় মৃতের বাপের বাড়ির তরফে কোনও অভিযোগ করা হয়নি। ওই থানারই কামারগেড়িয়ায় গৃহবধূর বাপের বাড়ি।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ