এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

শ্বশুর বাড়িতে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার দাসপুরের গোপীনাথপুরে 

Published on: June 18, 2023 । 10:44 AM

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: শ্বশুর বাড়িতে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার দাসপুরের গোপীনাথপুরে।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
গৃহবধূকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে উত্তাল দাসপুর থানার গোপীনাথপুর গ্রাম। ঘাটালের অজবনগরের বছর চব্বিশের সাথী মাইতির সঙ্গে তিন বছর আগে বিয়ে হয় দাসপুর থানার সুকুমার মাইতির সঙ্গে। সাথীর বাপের বাড়ির লোকজনদের অভিযোগ বিয়ের পর থেকেই সাথীর উপর অত্যাচার করত স্বামী, শ্বশুর ও শাশুড়ি। অভিযোগ, সাথীকে বাপের বাড়ি থেকে টাকা আনতে প্রায়ই চাপ দিত শ্বশুর বাড়ির লোকজন। সাথীর বাপের বাড়ির লোক গরীব, তাই টাকা দিতে না পারায় সাথীকে ১৭ জুন শনিবার মেরে ঝুলিয়ে দেয়। দাসপুর থানায় খবর গেলে পুলিশ গিয়ে থানায় দেহ উদ্ধার করে নিয়ে আসে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে দাসপুর থানায় সাথীর বাপের বাড়ি থেকে ভিড় জমান।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।