এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নদীর মাঝে ৩০ ফুট নীচে পড়ে গুরুতর জখম হলেন এক মহিলা

Published on: January 28, 2024 । 6:00 PM

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সাঁকো থেকে নদীবক্ষের শুকনো মাটিতে পড়ে গুরুতর জখম হলেন এক মহিলা(Woman)।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
আজ বেলা ১২ টা নাগাদ ঘটনাটি ঘটেছে মনশুকা(Manshuka) রানাঘাট এলাকায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে ঘাটালে শিশুমেলার(Ghatal  Shishu mela) ভাঙামেলায় চলছে কেনাকাটার ধুম। দুরদুরান্ত থেকে গ্রামের মানুষ কিনতে আসছেন এই দুপুরেই। মনশুকার রানাঘাটে হাইস্কুল লাগোয়া এই সাঁকোতে ঘাটাল আসার জন্য বহু মানুষ পারাপার হচ্ছিলেন। সেই সময় এক ইঞ্জিনচালিত ভ্যান(van) ওই সাঁকো দিয়ে পেরোচ্ছিল, সেই ভ্যানের হুকে লেগে যায় মহিলার পোশাক। তাতেই তিনি ৩০ ফুট নীচে ঝুমি নদীর মধ্যে পড়ে যান। নদীতে শীতকালে জল নেই। শুকনো মাটিতে পড়ে গিয়ে গুরুতর জখম(injured) হন তিনি। মহিলার নাম পূজা মণ্ডল বাড়ি মনশুকা ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রসিকপুর গ্রামে। বয়স ৪০ এর আশেপাশে। এলাকার ভিলেজ পুলিশ(Village police) সহ স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে(Ghatal hospital) পাঠায়।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।