এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের প্রবীণ কংগ্রেস নেতা জগন্নাথ গোস্বামীকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হচ্ছে

Published on: December 19, 2023 । 6:07 PM

অনামিকা বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: দলের নামে সম্পত্তি পুত্রের নামে করে দেওয়ার অভিযোগে প্রবীণ কংগ্রেস নেতা জগন্নাথ গোস্বামীকে শোকজ করল পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস।আজ ১৯ ডিসেম্বর জেলা কংগ্রেস সভাপতি সমীর রায় সাংবাদিক সম্মেলন করে শোকজের সংবাদ জানিয়ে বলেন, ঘাটাল শহরের কোন্নগরে মুখ্য ডাকঘরের সামনে জাতীয় কংগ্রেসের একটি কার্যালয় রয়েছে। যে কার্যালয়টি সম্পূর্ণভাবে জাতীয় কংগ্রেসের সম্পত্তি। ঘাটাল ব্লকের এক কংগ্রেস কর্মী জাতীয় কার্যালয়টি করার জন্য রুম ভাড়া দিয়েছিলেন। সেই বাড়ির জায়গাটি জগন্নাথ গোস্বামী সুকৌশলে নিজের পুত্রের নামে করে দিয়েছেন। কেন জগন্নাথাবাবুকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হবে না তার কারণ দর্শানোর জন্য তাঁকে একমাস সময় দেওয়া হয়েছে। উত্তরে না সন্তুষ্ট হলে ওই কংগ্রেস নেতাকে বহিষ্কার করা হবে বলে জেলা কংগ্রেস সভাপতি জানিয়েছেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।