এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বাড়ি থেকে পাঁচ লক্ষ টাকার গয়না চুরি গেল দাসপুরের গোপালপুর গ্রামে

Published on: September 14, 2022 । 8:56 PM

নিজস্ব সংবাদাদাতা, স্থানীয় সংবাদ:  ভর দুপুরে বাড়ির আলমারি থেকে লক্ষাধিক টাকার গয়না চুরি গেল। আজ ১৪ সেপ্টেম্বর ঘটনাটি ঘটে দাসপুর থানার গোপালপুর গ্রামে। ওই গ্রামের বাসিন্দা গোপাল পাত্রের বাড়ির আলমারি খুলে তিনটি সোনার চেন, কানের দুল, হাতের বালা সহ প্রায় ১০০ গ্রাম সোনার গয়না চুরি যায়। গোপালবাবু বলেন, আজ দুপুর আড়াইটা নাগাদ যখন বাড়িতে সবাই ঘুমোচ্ছিল, সেই সময় কেউ বা কারা বাড়ির দরজা খুলে রুমে ঢোকে। রুমের মধ্যে ড্রয়ার থেকে আলমারির চাবি খুঁজে আলমারি খুলে গয়না সহ পুরো বাক্সটি চুরি করে নিয়ে পালায়। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়। পেশায় প্যাথলজি ল্যাব টেকনিশিয়ান গোপালবাবু ওই চুরির ঘটনাটি দাসপুর থানায় লিখিত আকারে জানিয়েছেন। পুলিশ ওই চুরির তদন্তের আশ্বাস দিয়েছে বলে গোপালবাবু জানান।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ