এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ডোবা থেকে উদ্ধার নিখোঁজ বৃদ্ধার দেহ

Published on: August 11, 2026 । 7:51 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: রাত থেকে নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ির সামনের ডোবা থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হল। মঙ্গলবার দুপুরে বৃদ্ধার মৃতদেহটি দাসপুর থানার সীতাপুর থেকে। মৃতার নাম পুষ্পরানি খাঁড়া (৮০)। পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত থেকেই ওই বৃদ্ধা নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকাল থেকে প্রতিবেশীরা তাঁর খোঁজে বাড়ির আশেপাশের পুকুর, ডোবা ও জঙ্গলে চিরুনি তল্লাশি শুরু করেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর বেলা সাড়ে ১২টা নাগাদ বাড়ির সামনের একটি ডোবায় তাঁর মৃতদেহ ভাসতে দেখা যায়। এরপর তাঁকে ওই ডোবা থেকে উদ্ধার করা হয়।
জানা গিয়েছে, স্বামী বাণেশ্বর খাঁড়া ও ছোট ছেলের মৃত্যুর পর থেকে বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন। বার্ধক্যজনিত কারণে তাঁর চলাফেরায় যথেষ্ট সমস্যা ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, রাতে বাড়ি থেকে বেরোনোর সময় তিনি অসাবধানতাবশত পা পিছলে ওই ডোবায় পড়ে যান। শারীরিক অক্ষমতার কারণে জল থেকে আর উঠতে না পেরেই তলিয়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ কী, তা তদন্তের পরই স্পষ্ট হবে। বৃদ্ধার এমন আকস্মিক মৃত্যুতে সীতাপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি