এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ICDS সেন্টার নির্মাণ কাজে নিম্ন মানের মেঝে ঢালাই, অভিযোগ তুলে ঠিকাদারের কাজে আপত্তি স্থানীয়দের, পরে কাজ শুরু

Published on: February 24, 2022 । 6:25 PM

সৌমি নাগ দত্ত, স্থানীয় সংবাদ: দাসপুর-২ ব্লকের শ‍্যামগঞ্জ পশ্চিম পাড়া এলাকায় একটি ICDS সেন্টারের নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন তুললেন স্থানীয় কয়েকজন। আজ ২৪ ফেব্রুয়ারি সকালে ঠিকাদারের কর্মীরা ওই সেন্টারটির মেঝে ঢালাই করার কাজ শুরু করেন। সেই কাজ নিয়ম অনুযায়ী না হওয়ার অভিযোগ তুলে কর্মীদের ঢালাই কাজ বন্ধ রাখার জন্য বলেন কৃষ্ণেন্দু রাণা, গৌর সেনাপতি, বলাই সেনাপতি সহ স্থানীয় কয়েক জন। কিন্তু কেনো এই আপত্তি? স্থানীয়রা জানান, মেঝের উপর কোনও রকম ইঁট না বিছিয়ে কাদা পলিমাটির উপর ঢালাই করছে ঠিকাদারের কর্মীরা। ঢালাই কাজে আনুপাতিক হারে সিমেন্টের পরিমান খুব কম। খবর পেয়ে সেখানে পৌঁছান ঠিকাদার। তাঁর সাথে বেশ কিছু সময় বচসা হয় স্থানীয়দের। ঠিকাদারের দাবি সামনে ইঁট রাখা রয়েছে সেগুলি মেঝেতেই বসিয়ে তার উপর ঢালাই হবে। পরে ইঁট বিছিয়ে ঢালাই কাজ করতে শুরু করেন নির্মাণকর্মীরা। স্থানীয়রা জানান, আপত্তি না করলে দায়সারা ঢালাই কাজ করে দিত ঠিকাদার। পরে ক্ষোভের কথা শুনে এলাকায় যান সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়ার, নিয়ম মোতাবেক ইঁট ও অন্যান্য সমগ্রী দিয়েই ঢালাই কাজ হবে বলে জানান তিনি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি