এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

কোলে শিশু নিয়ে ক্ষীরপাই কেঠিয়া ব্রিজ থেকে মায়ের ম/র/ণ ঝাঁপের চেষ্টা

Published on: February 14, 2026 । 6:45 PM

বিপ্লব সরকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: আবার সেই ক্ষীরপাইয়ের কেঠিয়া ব্রিজ সংবাদের শিরোনামে। কোলে একরত্তি শিশুকে নিয়ে কেঠিয়া ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা। ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার আগে স্থানীয় এক মহিলা ছুটে গিয়ে ধরে ফেলেন। মহিলার তৎপরতায় প্রাণে বেঁচে যান শিশু সহ মা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ক্ষীরপাই ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে ওই মহিলা সহ শিশুকে উদ্ধার করে নিয়ে যায় ক্ষীরপাই হাসপাতালে। আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার বিকেলে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ওই মহিলা জানান, তার শ্বশুরবাড়ি ঘাটাল থানার নকুড়বাজারে। দীর্ঘদিন ধরে তার পারিবারে অশান্তি চলছিল। শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারের জেরেই তিনি এই চরম সিদ্ধান্ত নিতে এসেছিলেন। তাঁর অভিযোগ, শ্বশুরবাড়ির অশান্তির বিষয়টি আগেও পুলিশকে জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি। তাই সহ্য করতে না পেরে এই চরম সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন তিনি।

মাত্র একসপ্তাহ আগেই এই ব্রিজ থেকেই চন্দ্রকোণার এক মহিলা ঝাঁপ দিয়েছিলেন নদীর জলে। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেই ঘটনার এক সপ্তাহ কাটতে না কাটতেই আবার আজকের এই ঘটনায় ওই ব্রিজের কাছে পুলিশি পাহারা বসানোর দাবি উঠেছে। ক্ষীরপাই থেকে বিপ্লব সরকারের রিপোর্ট, সংবাদপাঠে আমি… স্থানীয় সংবাদ, ঘাটাল।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177