এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

PM কিষান সম্মান নিধির পরবর্তী কিস্তির টাকা পেতে এই কাজগুলি করুন

Published on: February 9, 2023 । 9:05 PM

দিব্যেন্দু জানা: কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের ১৩ তম কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা। তাই যাদের অ্যাকাউন্ট এর সাথে আধার লিঙ্ক নেই তাদের পোস্ট অফিসে নতুন অ্যাকাউন্ট খুলে আধার লিঙ্ক করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। এর ফলে গ্রাহকরা সহজেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির এই কিস্তির টাকা পেয়ে যাবেন। সারা রাজ্যের পাশাপাশি দেশের এখনও প্রায় ১ কোটি ৪৬ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করা থাকলে চাষিদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেতে সমস্যা হবে। তাই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা আবশ্যক। যে সমস্ত চাষিদের আধার লিঙ্ক করা নেই তারা অতি সত্ত্বর যেন আধার লিঙ্ক করিয়ে নেয় এমনটাই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর যেসব চাষিরা এখনও এই প্রকল্পের কোনওরকম টাকা পাননি তারা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলে, আধার লিঙ্ক করিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করানো আছে তাদের কোনও সমস্যা নেই।
দ্রুত সমস্যার সমাধানের জন্য কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই কাজের পরামর্শ দিয়েছে সরকার। ইতিমধ্যেই ৯ হাজারের বেশি পোস্ট অফিসে শিবির করে অ্যাকাউন্ট খোলা এবং আধার লিঙ্ক করার কাজ চালু হয়েছে। ঘাটাল ব্লকের বালিডাঙ্গা পোস্ট অফিসেও ইতিমধ্যেই এই কাজ চালু হয়ে গিয়েছে। ওই পোস্ট অফিসের এক কর্মী রূপকবাবু বলেন, কেন্দ্র সরকারের নির্দেশ মতো আমাদের অফিসে আধার লিঙ্ক করা, অ্যকাউন্ট খোলার কাজ চলছে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক