এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের সংখ্যা দেড় লক্ষ ছাপিয়ে গেল

Published on: August 31, 2021 । 8:59 PM

সুইটি রায়: ঘাটাল মহকুমায় দেড় লক্ষ ছাপিয়ে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন। গত ১৬ আগষ্ট শুরু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি। আজ ৩১ আগষ্ট দুপুর ১২ টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ঘাটাল মহকুমা জুড়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য মোট ১ লক্ষ ৫২ হাজার ৩৪৫ জন তাদের নাম নথিভুক্ত করিয়েছেন । তার মধ্যে এগিয়ে দাসপুর-২ ব্লক। ঘাটাল মহকুমায় মোট ৫ টি ব্লক ও ৫ টি পুরসভা রয়েছে। তার মধ্যে দাসপুর-২ ব্লকে নাম নথিভুক্ত করেছেন ৩৩ হাজার ৭৭৫ জন, ঘাটাল ব্লকে নাম নথিভুক্ত হয়েছে ২৮ হাজার ৮০৩ জন, দাসপুর-১ ব্লকে ২৬ হাজার ৯৮০ জন, চন্দ্রকোনা ১ ব্লকে ২২ হাজার ২৮৫ জন, চন্দ্রকোনা ২ ব্লকে ১৭ হাজার ২৮৩ জন, ঘাটাল পুরসভা এলাকায় ১০ হাজার ২১ জন, চন্দ্রকোনা পুরসভায় ৪ হাজার ১৪৯ জন, রামজীবনপুর পুরসভায় ৩ হাজার ৬২৪ জন, খড়ার পুরসভায় ২ হাজার ৮৩৩ জন, ক্ষীরপাই পুরসভাতে ২ হাজার ৫৯২ জন।

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব