এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

শীত পড়তেই ঘাটালে কেজি দরে বিক্রি হচ্ছে রঙ-বেরঙের ব্ল্যাঙ্কেট, সাশ্রয় করতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা

Published on: December 19, 2020 । 1:51 PM

রবীন্দ্র কর্মকার: মাত্র  তিনশো থেকে সাড়ে  তিনশো টাকা কেজি দরে রঙ-বেরঙের ব্ল্যাঙ্কেট কিনতে ভিড় জমছে   ঘাটালের ময়রাপুকুর তথা বিবেকানন্দ মোড়ের নতুন ব্রিজের কাছে।  দারুণ দারুণ সব আরামদায়ক ব্ল্যাঙ্কেট  অনেক কম দামে কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। উত্তরপ্রদেশ থেকে আগত কয়েকজন ব্যবসায়ী প্রতিবছরই বেশ কিছু ব্ল্যাঙ্কেট নিয়ে বিক্রি করতে আসে। অস্থায়ী তাঁবু করে  কিছুদিন থাকার পর অর্থাৎ শীত কাটার আগেই তারা আবার উত্তরপ্রদেশ ফিরে যায়।  ক্রেতারা বলেন, গুণগত মান অনুযায়ী এক একটি ব্ল্যাঙ্কেট দুই থেকে ছয় কেজি পর্যন্ত ওজনের।  সে হিসেবে তিনশো বা সাড়ে তিনশো টাকা কেজি দরে হলে ছয়শো থেকে দু’হাজার টাকার মধ্যে ব্ল্যাঙ্কেটগুলি বাজারের তুলনায় অনেকটাই কম দামে  হওয়ায় ক্রেতাদের অনেকটাই সাশ্রয় হচ্ছে। সে জন্য অনেকেই একসঙ্গে একাধিক ব্ল্যাঙ্কেট কিনতে সপরিবারে  হাজির হচ্ছেন ওই ব্ল্যাঙ্কেট দোকানে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ