এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ৬টি বিয়ে করার অভিযোগে যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হল

Published on: September 25, 2021 । 12:37 AM

ইন্দ্রজিৎ মিশ্র,স্থানীয় সংবাদ, ঘাটাল: বেশ কয়েকটি বিয়ে করার অভিযোগে দাসপুরে গণরোষে যুবক, এলাকায় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতেই পুলিশ ঘটনাস্থলে। অবশেষে রাতেই অভিযুক্ত যুবককে থানায় তুলে আনা হল।
একটি- দুটি নয়। বেশ কয়েকটি বিয়েক করার অভিযোগে দাসপুর থানার মহেশপুর থেকে সন্তোষ ওরফে সন্তু দোলইকে আটক করল পুলিস।সন্তুর বাড়ি বাড়ি দাসপুর থানার সরবেড়িয়া-১ গ্রামপঞ্চায়েত এলাকার গদাইপুরে। ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টা নাগাদ সন্তোষকে আটক করে দাসপুর থানায় নিয়ে আসা হয়। পুলিস জানিয়েছে, সন্তোষ বেশ কয়েকটি বিয়ে করেছে বলে অভিযোগ এসেছে।তা নিয়েই মহেশপুরে আজ রাতে সন্তোষের এক শ্বশুরবাড়িতে গণ্ডগোল হয়। সেখান থেকেই সন্তোষকে তুলে আনা হয়ছে।
সন্তোষের বিরুদ্ধে ছ’টি বিয়ের অভিযোগ উঠলেও সন্তোষ কিন্তু মাত্র তিনটি বিয়ের কথা স্বীকার করেছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্তোষ হায়দ্রাবাদে ফুলের ব্যবসা করে। অভিযোগ, বিগত কয়েক বছর ধরে একের পর এক বিয়ে করে চলেছে। আজ সে তিন নম্বর শ্বশুর বাড়ি মহেশপুরের অনিল দোলইয়ের বাড়ি আসে। গুণধর জামাইয়ের একপর এক বিয়ের নেশার কথা কিছু দিন আগেই জানতে পেরেছিলেন তৃতীয় স্ত্রীর বাপের বাড়ির লোকেরা। তখনই বিশেষ খাতির করে শ্বশুর বাড়ির লোকেরা জামাইকে পুলিশের হাতে তুলে দেয়।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নাবালকের হাতে স্টিয়ারিংয়ের পরিণতি, রাস্তা ছেড়ে পুকুরে নামল চারচাকা

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও