এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-মেদিনীপুর সড়কে রামগড় চাতালে পথ দুর্ঘটনা

Published on: September 26, 2021 । 10:08 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মেদিনীপুরের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কের মাঝে দাসপুর থানার সামাটের রামগড় চাতাল ঘিরে ইমারতি সামগ্রী আর তার জেরে একাধিক পথ দুর্ঘটনা। আজ রবিবার সন্ধ্যে প্রায় ৭টা নাগাদ মেদিনীপুর থেকে নিজেদের প্রাইভেট গাড়িতে ফিরবার পথে এই রামগড় চাতালেই ইমারতি সামিগ্রীর মধ্যে গাড়ির ধাক্কা। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে বিকল গাড়ি। গাড়ির মধ্যে থাকা যাত্রীরা জানাচ্ছেন তাঁরা তাঁদের পরিবারের অসুস্থ সদস্যকে নিয়ে দাসপুরের সোনাখালীতে ফিরছিলেন। ফেরার পথে এই দুর্ঘটনা। দুর্ঘটনার খবর পেয়ে দাসপুর পুলিশ ওই পরিবার ও অসুস্থ সদস্যকে উদ্ধার করে বাড়ি পাঠায়। অন্যদিকে জানা যায় ওই ইমারতি সামগ্রী নাড়াজোলের বাছড়াকুণ্ডু এলাকার এক গ্রামবাসীর। দাসপুর পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি নিয়মিত এই ব্যস্ত সড়ক ঘিরে ইমারতি সামিগ্রীর কারবার চলে। প্রশাসনের নাকের ডোগায় রাজনগর বাজার জুড়ে রাস্তা ঘিরে রাখা ইমারতি সামগ্রী থেকে প্রাইভেট কার ভ্রুক্ষেপ নেই কারও।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও