এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

হঠাৎ উধাও স্বামী! দুই সন্তানকে নিয়ে স্ত্রীর আকুতি

Published on: February 23, 2023 । 8:19 PM

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: রয়েছে দুই পুত্র সন্তান। প্রায় ১৫ বছরের বিবাহিত জীবন। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিন থেকে [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] হঠাৎই নিখোঁজ ভালোবাসার মানুষটি। স্বামীকে ফিরে পেতে ইতিমধ্যেই স্বামীর নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন স্ত্রী মিঠু মাইতি দাসপুর থানায়। আজ প্রায় ১০ দিন হল স্বামী সদানন্দের কোনও খোঁজ নেই। ঘটনা দাসপুর থানার রসুলপুর গ্রামের। গ্রামের বাসিন্দা বছর ৩৫ এর সদানন্দ মাইতি স্ত্রী মিঠু মাইতি ও দুই পুত্র সন্তানকে নিয়ে কর্ম সূত্রে ওড়িশার পাটনা শহরে থাকেন। আজ বৃহস্পতিবার বিকেলে স্ত্রী মিঠুদেবী জানান, সোনার কাজের কিছু যন্ত্রপাতি কিনতে স্বামী একা পাটনা থেকে গত ১২ ফেব্রুয়ারি দাসপুরের রসুলপুরের গ্রামের বাড়িতে আসেন। সেখানে থেকে সাগরপুরে গিয়ে কেনাকাটা করার কথা ছিল। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে স্বামী সদানন্দ ট্রেনে চড়ে পাটনার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনে বসে সে ভিডিও কলের মাধ্যমে স্ত্রীকে তা জানায়। কিন্তু তারপর থেকেই আর খোঁজ নেই স্বামীর। স্বামীর খোঁজে পাটনা থেকে দাসপুরের রসুলপুরে দুই সন্তানকে নিয়ে ছুটে আসেন স্ত্রী মিঠু। আত্মীয়স্বজন সব জায়গায় খোঁজ করেও মিলেনি খোঁজ। অন্যদিকে দাসপুর থানায় অভিযোগও দায়ের হয়। থানা থেকেও স্বামীর কোনও খোঁজ মিলছে না। তবে ঠিক কী ঘটনা ঘটল? কীভাবে উধাও হলেন সদানন্দ মাইতি? পাড়াপ্রতিবেশী আত্মীয়রা জানাচ্ছেন, খুব ভালো মনের মানুষ এই সদানন্দ। সদানন্দকে বাড়ি থেকে বেরিয়ে যেত তাঁরাও দেখেছেন। হাওড়ায় ট্রেনে চড়ে ভিডিও কলে স্ত্রী মিঠুর সাথে কথাও হয়েছিল। মাঝে এমন কী হল? নিজে নিজেই উধাও হলেন সদানন্দ নাকি রয়েছে অন্য কোনও রহস্য? দাসপুর থানার পুলিশ জানাচ্ছে খোঁজ জারি আছে। রাজ্য ও রাজ্যের বাইরের বিভিন্ন থানায় ইতিমধ্যেই যোগাযোগ করা হচ্ছে।

ঘটনা যাইহোক স্ত্রী মিঠু চান স্বামীর খোঁজ। স্ক্রিনে দেওয়া ছবিটি সদানন্দ মাইতির। খোঁজ পেলে সরাসরি লোকাল থানায় জানান বা সরাসরি ওই নাম্বারে যোগাযোগ করুন। সাথে অনুরোধ থাকছে এই খবরটি বিশেষ ভাবে শেয়ার করার।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ