এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের বিধায়ক হুমকি মতো ইঞ্জিনিয়ারকে বদলি করেই ছাড়লেন

Published on: October 23, 2019 । 7:25 PM

নিজস্ব সংবাদদাতা: ঘাটালে বিধায়ক শঙ্কর দোলই কথা দিয়ে কথা রাখলেন। না, কোনও উন্নয়ন বা ভালো কাজের প্রতিশ্রুতি নয়, হুমকির কথা রাখলেন। কিছু দিন আগে সুলতানপুরের নির্মাণ সহায়ক রীতেন মান্নাকে যা যা হুমকি দিয়েছিলেন সেই হুমকি মতোই কথা রাখলেন বিধায়ক। কথা মতো রীতেন মান্নাকে দাঁতন-২ ব্লকের পোরোদাতে বদলি করেই ছাড়লেন। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার ২২ অক্টোবরের তারিখে রীতেনবাবুকে ঘাটাল থেকে ১৩৩ কিলোমিটার দূরে দাঁতন-২ ব্লকের পোরোলদা গ্রামপঞ্চায়েতের নির্মাণ সহায়ক হিসেবে বদলি করে দিয়েছেন।
অক্টোবরে দ্বিতীয় সপ্তাহে ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রামপঞ্চায়েতের কুরান গ্রামে ১০০ দিনের কাজের প্রকল্পে গাছ লাগানোর কাজ চলছিল। সেই কাজে অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে বিজেপির বেশ কয়েক জন সমর্থক ওই কাজ পেয়েছিলেন। তাঁরা কাজও করেছেন। ওই খবর পাওয়ার পরই বিধায়ক চটে চান। রীতেনবাবুকে ফোনে হুমকি দেন।
রীতেনবাবু বলেন, সরকারি নিয়মেই যাঁরা কাজ করতে চান তাঁদের নাম মাস্টার রোলে বেরিয়েছে। আর নাম দেখে আমার পক্ষে তো বোঝা সম্ভব নয় কে কোন দলের সমর্থক। যাদের মাস্টার রোলে নাম বেরিয়েছে তাঁদেরকেই কাজ দেওয়া হয়েছে। তারই প্রেক্ষিতে ঘাটালের বিধায়ক আমাকে ১৭ অক্টোবর ফোনে নানা ভাষায় হুমকি দেন। রীতেনবাবু বলেন, আমাকে হরিদাসপাল, বিজেপির দালাল বলে গালিগালাজ করা হয়। সেই সঙ্গে কালীপুজোর পর বদলী করে দেওয়া হবে বলে শাসানো হয়েছে। সেই কথাই রাখলেন বিধায়ক।
তবে বিধায়কের এই ধরনের কাজে ‘ডু ইট নাউ’ নীতি অবলম্বন করায় খুশি নন মহকুমার মানুষ। তাঁরা বলেন, একজন গ্রামপঞ্চায়েত স্তরের ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে প্রতিশোধস্পৃহা মেটানোর জন্য বিধায়ক যা করলেন সেটা মহান মনের পরিচয় নয়। বিধায়ক এই স্তরের কাজ করবেন ভাবতেই পারছি না।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।