এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

যুবতীর শ্লীলতাহানি, গ্রেপ্তার প্রতিবেশী যুবক

Published on: May 15, 2023 । 9:26 AM

অনামিকা বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: মানসিক ভারসাম্যহীন এক যুবতীর শ্লীলতাহানি করে ধর্ষণের [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] চেষ্টা করার অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা থানার ক্যাঁচকাপুর গ্রামে। অভিযোগ, শনিবার রাতে ওই যুবতী তাঁর বাড়িতে একাই ঘুমাচ্ছিলেন। রাত প্রায় ১২টা নাগাদ সৌমেন চৌধুরী নামে এক প্রতিবেশী যুবক ওই যুবতীর শোবার রুমে প্রবেশ করে  শ্লীলতাহানি করে ধর্ষণ করার চেষ্টা করে। যুবতীর চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা ঘুম থেকে উঠে পড়লে সৌমেন পালিয়ে যায়। যুবতীর বউদি রবিবার চন্দ্রকোণা থানায় অভিযোগ করলে সৌমেনকে গ্রেপ্তার করা হয়। আজ ওই সৌমেনকে আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ