এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে গৃহবধূর শ্লীলতাহানি: অবশেষে গ্রেপ্তার পাথর মিস্ত্রি

Published on: April 24, 2022 । 8:12 PM

নিজস্ব সংবাদদাতা: গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে অবশেষে গ্রেপ্তার হল [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] দাসপুরের সেই পাথর মিস্ত্রি। ওই পাথর মিস্ত্রির নাম সিদ্দিকি আলি ওরফে সাইলাল। দাসপুর থানার গোপীগঞ্জে বাড়ি।  অভিযোগ, সাইলাল ও তার বন্ধু আনিসুর আলি ওই থানার নিশ্চিন্তপুরে এক পরিবারে পাথর বসানোর কাজ করছিল। ওই বাড়ির মধ্যেই গৃহবধূকে একা পেয়ে দুজন মিলে শুক্রবার গৃহবধূর শ্লীলতাহানি করে। গৃহবধূর চিৎকার শুনে ঘটনাটি প্রতিবেশীরা জেনে যায়। স্থানীয়রা জানান, তারপরই একটি ক্লাব বিষয়টিতে হস্তক্ষেপ করে। তারা সাইলালের কাছে মোটা টাকা হাতিয়ে নিয়ে ঘটনাটি ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা করে। শুধু তাই নয় গৃহবধূকে থানায় অভিযোগ করতে বাধা দেয়। কিন্তু বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়ে গেলে পুলিশ নড়েচড়ে বসে। অভিযুক্ত সাইলালকে গ্রেপ্তার করে আজ ২৪ এপ্রিল ঘাটাল আদালতে তোলার ব্যবস্থা করে। আদালত সাইলালের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এদিকে সাইলালের সঙ্গী আনিসুর এলাকা থেকে পলাতক।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি