এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমার পাঁচটি পুরসভাতেই রদবদল

Published on: August 17, 2021 । 2:29 PM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: ২০২০ সালের মে মাসে ঘাটাল মহকুমার পাঁচ পুরসভার মেয়াদ শেষ হয়েছে। করোনা জনিত কারণে নির্বাচন করা সম্ভব হয়নি। তাই পুরসভার স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করার জন্য গত কাল ১৬ আগস্ট  রাজ্যের নগর উন্নয়ন ও পুরসভা বিষয়ক দপ্তর থেকে প্রত্যেক পুরসভা পরিচালনা করার জন্য একটি নামের তালিকা পাঠানো হয়েছে। যে তালিকায় ২০১৫ সালের

পুরনির্বাচনে কাউন্সিলার হয়ননি এমন অনেক ব্যক্তিকে পুরসভা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘাটাল পুরসভা: মোট পাঁচজনকে নিয়ে প্রশাসনিক বোর্ড করা হয়েছে। ওই পাঁচ জন হলেন বিভাসচন্দ্র ঘোষ, অজিত দে, উদয়শঙ্কর সিংহরায়, মৃদুলা দত্ত এবং কার্তিকচন্দ্র খাড়া। চেয়ার পার্সন করা হয়েছে বিভাসচন্দ্র ঘোষকে এবং ভাইস চেয়ারপার্সন করা হয়েছে অজিত দে’কে। খড়ার পুরসভা:মোট ছ’জন নিয়ে বোর্ড। অরূপ রায়(চয়ারপার্সন), করবী সামন্ত(ভাইস চেয়ারপার্সন),ছন্দা বন্দ্যোপাধ্যায়(সদস্য), চণ্ডীচরণ ঘোষ(সদস্য), মুনমুন মুখোপাধ্যায়(সদস্য), অভিজিৎ কোলা(সদস্য)। চন্দ্রকোণা পুরসভা: পাঁচ জনের কমিটিতে রয়েছেন বিলু মান্না(চেয়ারপার্সন),প্রতিমা পাত্র(ভাইস চেয়ারপার্সন), অশোক পালধী(সদস্য), গোবিন্দ দাস(সদস্য) এবং সৌরভ চক্রবর্তী(সদস্য)। ক্ষীরপাই পুরসভা: বোর্ডের সদস্য চারজন। বীরেশ্বর পাহাড়ী(চেয়ারপার্সন), চৈতালি মণ্ডল(ভাইস চেয়ারপার্সন), মিতালী মুর্মু(সদস্য) এবং সুজয় পাত্র(সদস্য)। রামজীবনপুর পুরসভা: চার জনের বোর্ড। নির্মল চৌধুরী(চেয়ারপার্সন), সুকুমার বাগ(ভাইস চেয়ারপার্সন), উত্তমকুমার চৌধুরী এবং কল্যাণ (রানা) তেওয়ারি(সদস্য)।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও