এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের যুবক কী খুন হলেন?

Published on: January 12, 2020 । 10:59 AM

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল থানার রঘুনাথপুরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বনমালী জানা(৪২) নামে ওই যুবককে আজ ১২ জানুয়ারি সকালে নোনাসরণ-মনোহরপুর রাস্তার ধারে একটি বেড়ায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাঁর কানে এবং নাকে রক্তের চিহ্ন। মৃত দেহের পাশেই একটি জলায় তাঁর সাইকেলটিও পড়েছিল। তাই এটিকে অনেকেই খুন বলে মনে করছেন। বনমালীবাবুর বাড়ি ঘাটাল থানার জামিরাতে। তিনি পেশায় রাজমিস্ত্রি। গতকাল তিনি চন্দ্রকোণা থানা এলাকায় রাজমিস্ত্রির কাজে গিয়ে আর বাড়ি ফেরেননি। ঘাটাল থানার পুলিস মৃতদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের পরই  মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিস জানিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad