এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে নাবালিকা মেয়ের বিয়ে: বাবা গ্রেপ্তার, মেয়ে হোমে

Published on: March 26, 2022 । 10:03 PM

মনসারাম কর: ঘাটালের বনহরিসিংপুরে নাবালিকা বিয়ের ঘটনায় পিতা সহ গ্রেফতার ৩, নাবালিকা মেয়েকে পাঠানো হলো মেদিনীপুর হোমে। গতরাতে হুগলির বাসিন্দা রঞ্জিত মালিক ও জ্যোৎস্না মালিকের ১৫ বছরের মেয়ের বিয়ের আসর বসেছিল ঘাটালের বনহরিসিংহপুরের মামা বাড়িতে। মামাদাদুর নাম গঙ্গারাম বায়েন। খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ ও চাইল্ড লাইনের প্রতিনিধিরা। পুলিশ আসার আঁচ পেয়েই ছাদনাতলা ছেড়ে পালিয়ে যায় বর-কনে। বিয়ের আসর ছেড়ে পলাতক হন নাবালিকার বাবা-মা। ঘটনাস্থল থেকে আটক করা হয় মেয়ের দাদু গঙ্গারাম বায়েন ও মেসোকে। আজ ২৬ মার্চ আটক হওয়া মেয়ের দাদু ও মেসোকে জিজ্ঞাসাবাদ করে থানায় হাজির করানো হয় নাবালিকা পাত্রী সহ মেয়ের বাবা মাকে। পুলিশ সূত্রে খবর ঘাটাল চাইল্ড লাইনের লিখিত অভিযোগের ভিত্তিতে আজ ওই নাবালিকার পিতা সহ দাদু ও মেসোকে গ্রেফতার করা হয়েছে। কাল তাঁদের ঘাটাল আদালতে তোলা হবে। নাবালিকা পাত্রীকে আইন মোতাবেক মেদিনীপুর হোমে পাঠানো হয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ