এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নিউমোনিয়া আক্রান্ত ৬ মাসের শিশু সহ মা’কে তৎপরতার সঙ্গে উদ্ধার করল এনডিআরএফ টিম

Published on: October 1, 2021 । 9:39 PM

মন্দিরা মাজি,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: মনশুকা থেকে নিউমোনিয়ায় আক্রান্ত এক ৬ মাসের শিশুকে উদ্ধার করল এনডিআরএফ টিম। তৎপরতার সঙ্গে ঘাটাল ব্লকের দীর্ঘগ্ৰাম থেকে মাস ছ’য়েকের শ্রেয়া দাস ও তার মা পূজা দাসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করল বিপর্যয় মোকাবিলা বাহিনী।

বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে জানা গিয়েছে, শ্রেয়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল। কিন্তু চারিদিক জলমগ্ন থাকায় শ্রেয়াকে নিয়ে হাসপাতালে পৌঁছাতে পারছিলেন না তার পরিবারের লোকজন। আজ শুক্রবার ১ অক্টোবর তার পরিবার তাঁদের সমস্যা নিয়ে মহকুমা শাসক সুমন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন। সঙ্গে সঙ্গে ঘাটালের মহকুমা শাসক বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠিয়ে বোটে করে তাঁদের উদ্ধার করেন এবং বীরসিংহ হাসপাতলে ভর্তি করার ব্যবস্থা করেন। দেখভাল করার জন্য একজন মহিলাকে পাঠানো হয় তাঁদের সঙ্গে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর এই কাজে খুশি হয়েছেন ওই এলাকার মানুষজন।

প্রসঙ্গত, এই ঘটনার বেশ কিছুক্ষণ আগে ওই ব্লকেরই মনশুকা থেকে এক প্রসূতিকেও উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও