এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ইন্ডিয়ান অয়েলের নতুন পেট্রলপাম্প দাসপুরের জগন্নাথপুরে

Published on: October 6, 2020 । 7:18 PM

শ্রীকান্ত ভুঁইঞা: ঘাটাল-পাঁশকুড়া সড়কের পাশে ইন্ডিয়ান অয়েলের নতুন একটি পেট্রল পাম্প চালু হল। আজ ৬ অক্টোবর   দাসপুরের জগন্নাথপুরে রাধারাণী পেট্রলিয়াম নামে ওই পাম্পটির  উদ্বোধন হয়। পাম্পটির উদ্বোধন করেন ইন্ডিয়ান অয়েলের হলদিয়া ডিভিশনের আধিকারিক উজ্জ্বল কুমার। ওই পেট্রোল পাম্পের মালিক পুলক পড়িয়া জানান আজ উদ্বোধন উপলক্ষ্যে পেট্রোল পাম্পে আসা  বাইক চালক সহ অন্যান্য গাড়ির চালকদের একটি করে গিফট প্যাকেট দেওয়া হয়। তিনি বলেন, এই পাম্প থেকে স্বচ্ছতার সঙ্গে খাঁটি পেট্রল-ডিজেল দিতে ২৪ ঘন্টাই বদ্ধপরিকর থাকবে পাম্প কর্তৃপক্ষ।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও