এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রাস্তার কুঁড়েঘর থেকে ছেলের অট্টালিকার সিঁড়ির তলায় জায়গা মায়ের, প্রশাসনের কর্তারা দেখে যা ব্যবস্থা নিলেন

Published on: January 6, 2024 । 6:51 PM

বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বৃদ্ধ বয়সে মাকে দেখছে না ছেলেরা, এই খবর স্থানীয় সংবাদে প্রকাশিত হতেই নিন্দার ঝড় উঠে। তড়িঘড়ি ছোট ছেলে তার বাড়ির সিঁড়ির নিচে ঠাঁই দেয় বৃদ্ধ মাকে(Mother)।[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

প্রসঙ্গত দাসপুর-২ ব্লকের সোনাখালি(Sonakhali) গ্রামের মাল পরিবারের এই খবর প্রকাশিত হয়েছিল স্থানীয় সংবাদে। অভিযোগ ছিল ৯৩ বছরের বৃদ্ধা নীহারবালা মালের দুই ছেলে(son) নরোত্তম মাল ও উত্তম মাল দেখাশোনা করছে না মায়ের। বৃদ্ধ বয়সেও তিনি একাই নিঃসঙ্গ জীবন যাপন করেছেন। তবে সূত্রের খবর সংবাদ প্রকাশের পর দিনই চক্ষু লজ্জার ভয়ে ছোট ছেলে উত্তম মাল নিজের পাকা বাড়িতে আশ্রয় দেয় মা’কে। আমাদের প্রতিবেদন দেখে শুক্রবার বিকালে বৃদ্ধার সাহায্যের জন্য গিয়েছিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। সেখানে গিয়েই তো তাদের চোখ ছানাবড়া। বৃদ্ধাকে কোথায় রাখা হয়েছে জানেন। ছেলের অট্টালিকার কোন রুমে তার জায়গা হয়নি, তাকে আশ্রয় দেওয়া হয়েছে পাকা বাড়ির সিঁড়ির তলায়। সম্ভবত ১০ ফুট বাই ৬ ফুটের একটি সিঁড়ি ঘরের তলায় কোনরকমে মাথা গুঁজে রয়েছেন তিনি। কী অমানবিক ঘটনা তাই না? এই কনকনে ঠাণ্ডার মধ্যে আমি আপনি যখন রুমের মধ্যে খাটের উপর কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি ঠিক সেই সময় সিঁড়ির তলায় একটি ফোমের চাদরের উপর ঠাণ্ডার মধ্যে দিবারাত্র কাটাচ্ছেন ৯৩ বছরের ওই বৃদ্ধ মা। বিষয়টি শুধু তাদেরই খারাপ লাগেনি ! দেখলে আপনাদেরও খারাপ লাগারই কথা। মায়ের প্রতি সন্তানদের এরকম অমানবিক আচরণ মোটেও কাম্য নয়। সংস্থার তরফে ওই বৃদ্ধাকে এক মাসের রেশন ও শীতবস্ত্র দেওয়া হয়েছে। এই করুন পরিণীতির খবর পেয়ে আজ ৬ জানুয়ারি শনিবার বেলা বারোটা নাগাদ প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় পঞ্চায়েতের নেতৃত্বরা তার দুই ছেলের বাড়িতে যান। গোছাতি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান প্রশান্ত মাল(গোছাতি জিপি),দাসপুর-২ বিডিও(BDO) প্রবীরকুমার সিট, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ভবানন্দ মাজি, সাহাচক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ দিণ্ডা, পঞ্চায়েত সদস্য দিব্যেন্দু প্রামানিক, শংকর চক্রবর্তী সমাজসেবী ও পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায়। দুই পরিবারের সঙ্গে কথা বলে বৃদ্ধাকে তাদের বাড়ির রুমের মধ্যে রাখার অনুরোধ জানানো হয়। শেষমেষ বৃদ্ধা শাশুড়িকে তলা থেকে সরিয়ে ছোট বৌমার একটি রুমের মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে। দুই ছেলেকে মায়ের দায়িত্ব নিতে হবে একথা স্পষ্ট জানিয়ে দেন প্রশাসনিক আধিকারিক সহ উপস্থিত ব্যক্তিবর্গ। নিজেদের পারিবারিক সমস্যা মিটিয়ে দুই ছেলেই মায়ের দায়িত্ব নিতে স্বীকার করে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।