এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভূমি দপ্তরের অভিযানে ঘাটালে আটক ১৩ টি ওভারলোড লরি

Published on: July 17, 2020 । 8:10 PM

তনুপ ঘোষ: বৃহস্পতিবার রাত থেকে ঘাটাল মহকুমার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ টি ওভারলোড লরি আটক করল ঘাটাল মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। জানাগেছে ভূমি দপ্তরের সমস্ত ব্লক আধিকারিকদের নিয়ে মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের নেতৃত্বে এই অভিযান চলেছে।   প্রসংগত ঘাটালের রাস্তায় বেপরোয়াভাবে ওভারলোড লরি ও ডাম্পার চলাচলের  অভিযোগ দীর্ঘদিনের। এই নিয়ে বার বার সরব হয়েছে মহকুমার মানুষ। কিন্তু ওভারলোড আটকাতে তেমন কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রশাসনকে। অভিযান চালিয়ে পরবর্তীকালে  ওভারলোডগাড়ি চলাচল প্রশাসন রুখতে পারে কিনা সেদিকেই তাকিয়ে ঘাটালবাসী।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও