এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

৬৮১ পেয়ে ঘাটাল মহকুমার স্কুলগুলি থেকে সম্ভাব্য প্রথম

Published on: May 19, 2023 । 6:03 PM

অরুণাভ বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: মাধ্যমিক ২০২৩ সালের পরীক্ষায়, ৬৮১ নম্বর পেয়ে ঘাটাল [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] মহকুমাতে প্রথম হয়েছে চন্দ্রকোণা-২ ব্লকের পলাশচাপড়ি নিগমানন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্র অঙ্কুর মণ্ডল। অঙ্কুরের বাড়ি ওই ব্লকেরই প্রসাদপুরে। বাবা অরিন্দম মণ্ডল চন্দ্রকোণা সাব পোস্ট অফিসের কর্মী। মা রিনাদেবী একজন গৃহবধূ। অঙ্কুর জানাচ্ছে, সে প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা করে পড়াশোনা করতো। টেক্সট বই পড়া এবং নিয়মিত লেখা অভ্যেস করতে অঙ্কুর। ইংরেজি হল তার প্রিয় বিষয়। ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছে আছে তার। তাই এখন থেকেই নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে সে। পড়াশোনার পাশাপাশি খুব ভালো দাবা খেলে সে। মাঝে মাঝে ফুটবলও খেলে। মাধ্যমিকের টেস্টে সে ৬৮৩ নম্বর পেয়েছিল।  ২ নম্বর কমে যাওয়ায় আফসোস তো আছেই বলে জানায় অঙ্কুর। মাধ্যমিক পরীক্ষায় অঙ্কুরের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরগুলি হল বাংলায় ৯১, ইংরেজি ৯৭, গণিতে ১০০, ভৌত বিজ্ঞান ৯৯, জীবন বিজ্ঞান ৯৯, ইতিহাস ৯৫, ভূগোল ১০০, অপশনাল ইলেকটিভ অটোমোবাইল ৮০।

 

•ঘাটাল মহকুমার স্কুল ভিত্তিক ফলাফল 👉 https://ghatal.net/madhyamik-2023/ 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।