এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পোশাক পরতে, ফোন নিতে ভুলি না, ভুলে যাই মাস্কের বেলায়

Published on: July 13, 2020 । 8:56 PM

বাবলুসাঁতরা,চন্দ্রকোণা:আনলকপর্বে করোনা সংক্রমণের সংখ্যা যতো বাড়ছে মানুষের সচেতনতা যেন কমেই চলেছে। কি শিক্ষিত, কি অশিক্ষিত কারুর যেন মাস্ক পরার ইচ্ছে নেই। পুলিশকে তাই নামতে হয়েছে রাস্তায়, চলছে রাস্তায় মাস্ক না পরা মানুষকে সচেতন করার কাজ। আজ ১৩ জুলাই এমন দৃশ্য দেখা গেল চন্দ্রকোণা শহরের গাছশীতলা, ঠাকুরবাড়ি বাজার, কল্যাণশ্রী সহ বিভিন্ন জায়গায়। চন্দ্রকোণা থানার ওসি প্রশান্ত পাঠকের নেতৃত্বে এই সচেতনতার অভিযান চলে আজ চন্দ্রকোণায়। মাস্কবিহীন পথচারী মানুষকে সচেতন করা হয়, তাদের নামঠিকানাও নথিভুক্ত করা হয়। বাইক ও চারচাকা গাড়ির মাস্কবিহীন সওয়ারিদেরকেও আটকানো হয়। ফের রাস্তায় মাস্ক ছাড়া বেরোলেই কেস দিয়ে আদালতে পাঠানোর বার্তা দেন ওসি। এছাড়াও আজ চন্দ্রকোণা পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকায় মাস্ক পরে বেরোনোর জন্য প্রচার করা হয়।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক