এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের নামে প্রতারিত গৃহবধূ। হ্যাক হল UPI ও WhatsApp

Published on: August 8, 2026 । 11:21 PM

সৌমেন মিশ্র স্থানীয় সংবাদ ঘাটাল:“অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে ফোন করছি” — মোবাইলের অপর প্রান্ত থেকে এমনই ফোন আসে। তারপর বেশ কিছুক্ষণ কথা বলার পর UPI-র মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়। আর তাতেই প্রতারণার শিকার হলেন এক গৃহবধূ।এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বাঁকা ভবানীপুর গ্রামের গৃহবধূ রিঙ্কু মণ্ডল হাতি সঙ্গে।রিঙ্কু জানান, শুক্রবার বিকেল নাগাদ তাঁর মোবাইলে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, “আমি বিডিও অফিস থেকে বলছি। আপনার অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন করতে হবে। আপনি প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তির টাকা পাননি। তাই একসঙ্গে আপনাকে দুই কিস্তির টাকা দেওয়া হবে। আপনাকে একটি UPI নম্বর দেওয়া হচ্ছে, সেখানে আপনি কিছু টাকা পাঠান। তারপর পুনরায় আপনার টাকা আমরা ফেরত পাঠিয়ে দেব।”কথার ফাঁদে পড়ে গৃহবধূ টাকা পাঠাতেই ফোন বন্ধ হয়ে যায়। এমনকি মোবাইলের WhatsApp থেকে শুরু করে অনলাইন ট্রানজেকশনও হ্যাক হয়ে যায় বলে অভিযোগ।গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ। ঘটনার জেরে আতঙ্কিত রিঙ্কু ও তাঁর পরিবার।প্রশাসনের তরফে বারবার সতর্ক করা হলেও সরকারি প্রকল্পের নামে এই ধরনের ফোন প্রতারণা থামছে না বলেই অভিযোগ।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।