এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

Proof প্রুফ

Published on: August 11, 2026 । 2:45 PM

ক্ষীরপাইয়ের ভূমিকন্যা আজকের দিদি বাংলায়! আর্থিক প্রতিকূলতাকে জয় করে নিজের প্রতিভায় ভর করে আজ সাফল্যের মুখ দেখেছেন ক্ষীরপাইয়ের মেয়ে তথা বর্তমানে চন্দ্রকোণা রোডের বাসিন্দা সুপ্রিয়া ধড়ি। এই অদম্য লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ সুপ্রিয়া অংশ নিয়েছেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান সিজন টেন’-এ। আজ মঙ্গলবার, ১১ আগস্ট রাত ১০টা ১৫ মিনিটে এপিসোড ৩২-এ সম্প্রচারিত হবে তাঁর এই জীবনযুদ্ধের কাহিনী।
আর্থিক অনটনে প্রথাগত আঁকা শেখা হয়নি তাঁর, তবে অদম্য জেদ ও পরিশ্রমে তিনি আজ একজন প্রতিষ্ঠিত শিল্পী। পোর্ট্রেট, ক্যানভাস পেইন্টিং, ক্লে থ্রিডি আর্ট, লিপ্পন আর্ট, হ্যান্ডক্রাফ্ট থেকে শুরু করে শাড়ি, পাঞ্জাবি, ধুতিতে হ্যান্ডপেইন্টিং এবং প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট হিসেবে সোশ্যাল মিডিয়াতেও (Supriya Supi ) তাঁর বেশ পরিচিতি তৈরি হয়েছে, মেহেন্দির কোর্সও করান। ছোটদের আঁকা ও কলকা আর্টও শেখান তিনি। একাদশ শ্রেণি থেকে টিউশনি ও স্কলারশিপের টাকায় পড়াশোনা করার পাশাপাশি নিজের শিল্পকর্মের আয়েই তিনি পরিবারকে সাহায্য করেছেন। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাইবার ক্রাইম উইং-এ কর্মরত স্বামী রাজ রানার পূর্ণ সমর্থনে তাঁর কাজ আরও গতি পেয়েছে বলে সুপ্রিয়া জানান।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।