এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নারীশক্তি রুখে দাঁড়াল চোলাই মদ বিক্রির বিরুদ্ধে

Published on: August 6, 2020 । 3:55 PM

বাবলু সাঁতরা: বে আইনিভাবে লুকিয়ে চুরিয়ে মদ বিক্রির বিরুদ্ধে গর্জে উঠল মহিলারা। এমনকি মদ দোকানে ভাঙচুরও চালায় প্রমীলা বাহিনী। আজ ৬ আগষ্ট ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা থানার কুঁয়াপুর গ্রামপঞ্চায়েতের ধরমপুরে। মহিলাদের অভিযোগ, ধরমপুর এলাকার রাজ্যসড়ক লাগোয়া দোকান গুলোতে বেআইনিভাবে মদ বিক্রি চলছে। প্রশাসন সব জেনেও নীরব। তাই মহিলারা একজোট হয়ে বেশ কয়েকটি দোকানে অভিযান চালায়। চা দোকান, ভূষিমাল দোকানের আড়ালে চলছে মদ ব্যবসা। এই ধরণের অবৈধ ব্যবসা বন্ধ না হলে আগামী দিনে প্রমীলা বাহিনী আরও বড়ো আন্দোলনে সামিল হবে বলে প্রমীলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।♦ভিডিও—
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।