এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কৃষ্ণবল্লভপুর নেতাজি স্পোর্টিং ক্লাবের বাসন্তী পুজোতে সাপ নিয়ে অনুষ্ঠান

Published on: April 9, 2022 । 11:38 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ: সাপে কামড়ালে ওঝার কাছে না নিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যান— এই বার্তা ছড়িয়ে দিতে ‘সাপের কামড় ও তার প্রতিকার’ নিয়ে প্রোজেক্টারে স্লাইড শোয়ের মাধ্যমে মানুষদের সচেতন করল ভারতীয় রেডক্রশের ঘাটাল শাখা। ঘাটালের কৃষ্ণবল্লভপুর নেতাজি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বাসন্তী পুজো উপলক্ষ্যে বিদ্যালয় ময়দানে আজ ৯ এপ্রিল ওই জন সচেতনতামূলক অনুষ্ঠানটি হয়। ওই পুজো কমিটির সম্পাদক সত্যেশ্বর সাঁতরা বলেন, এবছর ওই পুজোটি ১৬ তম বর্ষে পড়ল। পুজোটি উপলক্ষ্যে ৭ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নানান সাংস্কৃতিক, প্রতিযোগিতামূলক ও সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুজো কমিটির সদস্য সদস্য বরুণ সাঁতরা, সুকান্ত পাত্র, অমিয় সাঁতরা, মনোরঞ্জন সাঁতরা, নবীনকুমার সাঁতরা, অরূপ সাঁতরা সহ অন্যান্য সদস্যরা জানান, এনিয়ে আজ ৪০ জন দুঃস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, ঘাটাল ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর সহ অনেকেই। রেডক্রশের ঘাটাল শাখার ইনচার্জ শুভদীপ সিংহরায়, রেডক্রশের সদস্য তথা চন্দ্রকোণা জিরাট হাইস্কুলের সহ শিক্ষক শুভঙ্কর ঘোষ এবং লক্ষ্মণ দোলই বলেন, সাপ নিয়ে ওই সচেতনতামূলক অনুষ্ঠানটি অনেক মানুষ আগ্রহের সঙ্গে দেখেন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ