এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আজ বিশেষ রাখী বন্ধন উৎসব পালিত হল চন্দ্রকোণায়

Published on: October 16, 2020 । 9:29 PM

কুণাল সিংহরায়: আজ ১৬ অক্টোবর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজকের দিনেই বঙ্গভঙ্গ রুখতে ১৯০৫ সালে করেছিলেন রাখীবন্ধন উৎসব। দিনটিকে স্মরণীয় করে রাখতে চন্দ্রকোণা-১ ব্লকের বিদ্যাসাগর দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন কমিটি ও বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির উদ্যোগে এক পথসভার আয়োজন করা হয় ক্ষীরপাই -আরামবাগ সড়কের তাতারপুর-নেকড়বাগ মোড়ে। বক্তারা আলোচনায় বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথের মৌলিক ভাবনা ও সমাজ সংস্কারের বিষয়গুলি উল্লেখ করেন।
এই উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার জন্য রাখীবন্ধন কর্মসূচিও নেওয়া হয়। উপস্থিত ছিলেন চৌধুরী সামসুল আলম ,সৌমেন চক্রবর্তী ও গোপাল অধিকারী প্রমুখ ব্যাক্তিবর্গ।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক