এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পথচলতি মানুষদের সাবান ও মাস্ক বিতরণ করল রেডক্রশের ঘাটাল শাখা

Published on: October 22, 2020 । 4:37 PM

রবীন্দ্র কর্মকার: পথচলতি প্রায় দেড় হাজার মানুষকে  সাবান ও মাস্ক বিতরণ করল রেডক্রশ সোসাইটির ঘাটাল মহকুমা শাখা। আজ ২২ অক্টোবর দাসপুর, ঘাটাল ও চন্দ্রকোণা থানা এলাকার রাধানগর, ক্ষীরপাই সহ কয়েকটি জায়গায় এই কর্মসূচি নেওয়া হয় বলে জানান  রেডক্রশ সোসাইটির ঘাটাল শাখার ট্রেজারার অরূপ চক্রবর্তী। তিনি বলেন, আজ দাসপুর, ঘাটাল কলেজ মোড়, রাধানগরের চন্দননগর, ক্ষীরপাইতে পথচলতি বহু মানুষের হাতে আমাদের ভলান্টিয়াররা সাবান ও মাস্ক তুলে দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রেডক্রশের ঘাটাল শাখার সম্পাদক নারায়ণ ভাই। রেডক্রশের ঘাটাল শাখার রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহরায় বলেন, কোভিড পরিস্থিতিতে করোনার হাত থেকে রক্ষা পেতে রেডক্রশের ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্রাঞ্চের সহায়তায়  আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। আগামীদিনে আরও জোরালো ভাবে এই ধরনের কর্মসুচি নেওয়া হবে বলে তাঁরা জানান। রেডক্রশের এই উদ্যোগের প্রশংসা করেন মানুষজন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ