এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-পাঁশকুড়া রাস্তার সোনামুইতে পথদুর্ঘটনায় গুরুতর আহত ১ যুবক

Published on: November 23, 2021 । 4:05 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল-পাঁশকুড়া সড়কের সোনামুইতে পথ দুর্ঘটনায় গুরুতর জখম ১৯ বছরের যুবক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগতিতে ছুটে আসা পাঁশকুড়াগামী একটি মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যুবককে ধাক্কা মারে এবং যুবককে প্রায় ১৫ ফুট পর্যন্ত ঘষতে ঘষতে নিয়ে চলে যায়। পরে রাস্তার ধারে ছিটকে পড়ে যায় যুবক। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে পাঠান। জানা গিয়েছে, যুবকের বাড়ি মুর্শিদাবাদ জেলার শ্রুতি থানা এলাকায়। তিনি সোনামুই এলাকায় রাজমিস্ত্রির কাজের জন্য এসেছিলেন। স্থানীয়রা ঘাতক গাড়িটিকে পেছন থেকে ধাওয়া করেও তার নাগাল পায়নি বলে জানা গেছে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও