এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে পথ দুর্ঘটনা: রাস্তা পার হতে গিয়ে মৃত্যু পথচারীর

Published on: October 23, 2024 । 5:02 PM

রবীন্দ্র কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: কুশপাতায় রাস্তা পার হতে গিয়ে মৃত্যু হল পথচারীর। তীব্র বিক্ষোভ স্থানীয়দের। ঘাটাল-পাঁশকুড়া সড়কের ঘাটাল শহরের কুশপাতায় এক পথচারী রাস্তা পার হতে যায়। সেইসময় একটি লরি তাঁকে ধাক্কা দেয় এবং পথচারীর মাথার ওপর দিয়ে চলে যায় লরির চাকা। ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। এই ঘটনার পরই বিক্ষোভ দেখান স্থানীয়রা এবং স্থানীয় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ওই জায়গায় ট্রাফিক ব্যবস্থা কখনোই ঠিকঠাক থাকে না। আর তার ফলেই আজ ওই দুর্ঘটনাটি ঘটেছে। অন্যদিকে পুলিশ খোঁজ চালাচ্ছে ঘাতক লরিটির।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।