এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাইয়ে পথ দুর্ঘটনা, নিখোঁজ যুবক, জখম ১, এলাকায় চাঞ্চল্য

Published on: July 12, 2020 । 9:17 AM

তনুপ ঘোষ:গত রাতে ক্ষীরপাই-চন্দ্রকোণা সড়কে বাইক পথ দুর্ঘটনার পর নিখোঁজ এক যুবক। ওই যুবকের নাম কার্তিক খাঁ। বয়স ১৮ বছর। কার্তিকের বাড়ি দাসপুর থানার দুবরাজপুরে। অন্য দিকে ওই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন  রাখাল বাগাল নামে এক যুবক। তাঁর বাড়ি চন্দ্রকোণা থানার বালা গ্রামে। রাখাল বাগাল এবং কার্তিক খাঁ সম্পর্কে মামা-ভাগ্নে।
পুলিস সূত্রে জানা যায়, ১১জুলাই রাতে ওই সড়কের কেঠিয়ার ব্রিজের সামনে একটি বাইক পড়ে থাকতে দেখা যায়। বাইক থেকে বেশ কিছুটা দূরে নদী গর্ভে রাখাল বাগাল জখম হয়ে পড়েছিলেন। রাখাল বাগালকে  পুলিস ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে। এদিকে কার্তক নিখোঁজ।
কার্তিকের পরিবার সূত্রে জানা যায়, গত রাতে মামা-ভাগ্নে ঘাটাল থানার নতুক গ্রামের এক আত্মীয় বাড়ি থেকে বালাতে ফিরছিলেন। সেই সময়ই কেঠিয়ার কাছে দুর্ঘটনায় পড়েন। কী করে দুর্ঘটনা হল তার বিবরণ রাখাল বাগাল দিতে পারেনি। পুলিস কার্তিকের দেহ খোঁজার জন্য ডুবুরির ব্যবস্থা করছে।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।