এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মেদিনীপুর সড়কে হোসেনপুরে রাস্তায় পড়ে ভাঙাচোরা বাইক,খোঁজ চালিয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার চালক

Published on: March 15, 2022 । 8:51 AM

আজ মঙ্গলবারের সকালে রাস্তার ধারে ভাঙাচোরা বাইক দেখে আশপাশে খোঁজাখুঁজি, আর তারপরই রাস্তার ধারে দুই দোকানের গলির মধ্য থেকে অচেতন অবস্থায় পড়ে থাকা রক্তাক্ত এক ব্যক্তিকে উদ্ধার করল গ্রামবাসীরা। স্থানীয় ভিলেজ পুলিশের তৎপরতায় তাকে দ্রুত পাঠানো হল ঘাটাল হাসপাতালে। ঘটনা ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার হোসেনপুর গ্রামে। স্থানীয় ভিলেজ পুলিশ সুশান্ত কপাট বলেন,প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সোমবার গভীর রাতেই দুর্ঘটনা। নাড়াজোলের দিক থেকে রাজনগরের দিকে যাবার পথে ঘাটাল পাঁশকুড়া সড়কের হোসেনপুরে যে বাঁক মোড়,সেই মোড়েই দুই দোকানের মাঝে বছর ৪০ এর ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মূলত রাস্তার ধারে ভাঙাচোরা বাইকটি দেখেই গ্রামবাসীর সন্দেহ আর তারপরই গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঘাটাল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক অনুমান এই জখম ব্যক্তিই বাইকে ছিলেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে জখম ওই ব্যক্তির নাম রঞ্জিত খামরই,বাড়ি ঘাটাল  থানার কিসমত দেওয়ানচকে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ