এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোনার ঝাঁকরায় মর্মান্তিক পথ দুর্ঘটনা,মৃত ১

Published on: December 18, 2021 । 8:19 PM

নীলময় চৌধুরী,চন্দ্রকোনা: মর্মান্তিক পথ দুর্ঘটনা চন্দ্রকোনা থানার ঝাঁকরা কেসুরগেড়িয়া এলাকায়,এক সাইকেল চালকের উপর দিয়ে চলে গেল মালবাহী লরি,ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর। এলাকাবাসীরা জানাচ্ছেন আজ শনিবারের সন্ধ্যে প্রায় ৭টা নাগাদ চন্দ্রকোনা থানার কালিকাপুর থেকে কেসুরগেড়িয়া যাবার রাস্তায় ঝাঁকরা বাজারের কাছে শ্মশানকালী মন্দিরের কাছে বছর ৩৫ এর এক ব্যক্তি সাইকেলে যাবার সময় পিছন থেকে ঝাক্কা দিয়ে পালায় এক মালবাহী গাড়ি।

সাথে সাথে ওই সাইকেল আরোহী মাটিতে লুটিয়ে পড়ে। থেঁতলে যায় মাথা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘাতক লরিকে ধাওয়া করেছে এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছেছে চন্দ্রকোনা পুলিশ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭