এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা,মৃত কিশোরপুরের কৃষক

Published on: December 24, 2024 । 10:09 AM

ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার কলোড়া বাঘের মোড়ে পথ দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু কৃষকের। নিজের বাইকে করে সব্জি নিয়ে হাটে যাচ্ছিলেন কৃষক ওই কলোড়া বাঘের মোড়ে সেই বাইকে ধাক্কা এক লরির। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে সে। লরিটি কৃষকের মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু। পরে দাসপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই কৃষকের নাম শক্তিপদ সামন্ত, বয়স প্রায় ৫৯ বৎসর,বাড়ি দাসপুর থানার কিশোরপুরে। বাইকে করে সবজি নিয়ে বাড়ি থেকে কলোরা হাটে যাবার সময় মঙ্গলবার ভোর ৪টা নাগাদ এই মর্মান্তিক ঘটনা টি ঘটে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের কলোড়া বাঘের মোড়ে। ঘাতক লরিটির খোঁজে দাসপুর থানার পুলিশ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।