এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রাতের অন্ধকারে দাসপুরে পথ দুর্ঘটনায় আহত ২,পুলিশের হাতে ৩ মদ্যপ

Published on: June 30, 2021 । 7:12 AM

রাতের অন্ধকারে বাইকের ধাক্কা গুরুতর জখম দাসপুর থানার হরিরামপুরের দুই বাসিন্দা। দাসপুর পুলিশ থানায় তুলে নিয়ে গেল ৩ মদ্যপকে। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত প্রায় ৯টা নাগাদ ঘাটালে মেদিনীপুর সড়কের দাসপুর থানার হরিরামপুরের রথ তলার কাছে মেদিনীপুরের দিক থেকে আসা এক বাইক রাস্তার পাশের এক দোকানে ধাক্কা দেয়।

একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দুই ব্যক্তি কে ধাক্কা দেয় এবং উল্টে যায়। এলাকাবাসীদের অভিযোগ, বাইকের তিন যুবকই মদ্যপ অবস্থায় ছিল। আহত দুই ব্যক্তি হলেন দিবাকর ভুঁইঞ্যা এবং অমরেশ সামন্ত,উভয়েই হরিরামপুরের বাসিন্দা।

দিবাকরের পা ভেঙেছে বলে মনে করা হচ্ছে,স্থানীয়রাই তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন এবং দাসপুর পুলিশে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই দাসপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মদ্যপ তিন যুবকসহ বাইকটিকে থানায় তুলে নিয়ে যায়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।