এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সরকারি অনুষ্ঠানেই ডাকা হল না ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতিকে

Published on: April 22, 2022 । 1:43 PM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: বীরসিংহ উন্নয়ন পরিষদের অনুষ্ঠানে আগে [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] থেকে আমন্ত্রণ জানানো হল না ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা মান্নাকে। আজ বীরসিংহ উন্নয়ন পর্ষদের একটি রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন হচ্ছে। পঞ্চায়েত সমিতির সভাপতি বীরসিংহ উন্নয়ন পর্ষদের সদস্য। রূপাদেবী বলেন, ওই অনুষ্ঠানের জন্য অনেক আগে থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। তবুও আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। অনুষ্ঠান শুরুর ১৫ মিনিট আগে প্রকারন্তে হেয় করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে অনুষ্ঠানে যাওয়ার জন্য ফোন করা হয়েছে। তাই আমি ওই অনুষ্ঠানে যাইনি।
আজ ঘাটাল ব্লকের বিশালাক্ষী মন্দির থেকে খুশবাগান পর্যন্ত একটি রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। রাস্তাটির জন্য বরাদ্দ প্রায় ৯০ লক্ষ টাকা। পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষ জানাচ্ছেন, ঘাটাল ব্লকের বহু রাস্তা ওই রাস্তাটির থেকেও বেহাল রয়েছে। তবুও ওই রাস্তাটিকে কেন বীরসিংহ উন্নয়ন পর্ষদ প্রাধান্য দিয়ে সংস্কারের কাজ শুরু করল সেটিও বোঝা যাচ্ছে না।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি