এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বড় দিনের প্রাক্কালে ভবঘুরেদের কম্বল ও কেক দিল মহকুমা প্রশাসন

Published on: December 24, 2020 । 9:57 PM

তৃপ্তি পাল কর্মকার:বড় দিনের আগে ভবঘুরেদের হাতে কেক ও কম্বল তুলে দিলেন ঘাটালে মহকুমা শাসক। আজ ২৪ ডিসেম্বর রাতে ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায় নিজেই বেড়িয়ে পড়েন ঘাটাল শহরের বিভিন্ন জায়গায় থাকা ভবঘুরেদের হাতে কেক ও কম্বল তুলে দেওয়ার জন্য। ঘাটাল শহরের বিভিন্ন জায়গায় থাকা বেশ কয়েকজন ভবঘুরেদের হাতে তিনি নিজে হাতে তুলে দেন কম্বল, কেক ও জলের বোতল।
আগামী কাল বড় দিন। এই দিনটির সঙ্গে কেকের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। তাই এই বিশেষ দিনটি উপলক্ষ্যে প্রায় সাত দিন আগে থেকেই বিশ্বজুড়ে চলে কেক কেনার ধুম। কিন্তু বাদ পড়বে কেন শহরের এখানে ওখানে থাকা দুঃস্থ ভবঘুরেরা? সেজন্যই মহকুমা শাসকের এই উদ্যোগ। আর যেহেতু ভবঘুরেরা এই শীতে কেউ বা যাত্রী প্রতীক্ষালয়ে, কেউ বা বন্ধ দোকানের পাশে খোলা জায়গায় ঠাণ্ডায় রাত কাটান তাই তাঁদের জন্য একটি করে কম্বল দেওয়ারও ব্যবস্থা করেন তিনি। আজকে মহকুমা শাসকের সঙ্গে ছিলেন ডেপুটিম্যাজিস্ট্রেট দেবর্ষী নাগ, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, ঘাটাল মহকুমা বিপর্যয় মোকাবিলা আধিকারিক শিবপ্রসাদ ঘোষ প্রমুখ। মহকুমা প্রশাসনের এই মানবিক মুখ দেখে অভিভূত প্রত্যক্ষ দর্শীরা।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি