এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বঁটি দিয়ে শাশুড়ির মাথায় কোপ, চাঞ্চল্য

Published on: December 12, 2021 । 1:03 PM

শ্রীকান্ত ভুঁইয়া: পারিবারিক অশান্তির জেরে,বৌমা বঁটি দিয়ে শাশুড়ির মাথায় কোপ বসাল। আজ ১২ ডিসেম্বর সকালে ঘটনাটি ঘটেছে দাসপুর থানার কাশীনাথপুরে। ঘটনায় জানা গেছে, কাশীনাথপুরের উত্তর পাড়ার বাসিন্দা অঙ্কিতা সামন্তকে মারধোর করেন তার মা ময়না সামন্ত। ঠাকুমা হয়ে তাঁর চোখের সামনে নাতনিকে মারধর করা স্বাভবিক ভাবেই সহ্য করতে পারেননি ঠাকুমা নন্দীবাল সামন্ত। তিনি বাধা দিতে গেলে তাঁর মাথায় বঁটি দিয়ে কোপ মারেন বৌমা ময়না সামন্ত। সঙ্গে সঙ্গে অশোক সামন্ত তাঁর স্ত্রী নন্দীবালাকে নিয়ে খুকুড়দহ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক ডাঃ হিমাদ্রী মণ্ডল জানান, নন্দীবালাদেবীর মাথায় ১০ টি সেলাই দেওয়ার পর রক্ত থামানো গিয়েছে। বর্তমানে এখন সুস্থ আছেন নন্দীবালাদেবী,তবে অতিরিক্ত রক্ত বের হওয়ার কারণে শারীরিক দুর্বলতা রয়েছে বলে চিকিৎসকেরা জানান। দাসপুর থানার পুলিস জানিয়েছে, এনিয়ে বেলা সাড়ে ১২টা পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ এলে পুলিস আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও